Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রথম দফার ১৫২ কেন্দ্রে প্রথম বার ভোট দিচ্ছেন ৪.০৫ লক্ষ ভোটার, মোতায়েন ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রথম দফার ১৫২ কেন্দ্রে প্রথম বার ভোট দিচ্ছেন ৪.০৫ লক্ষ ভোটার, মোতায়েন ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Online Desk এপ্রিল 23, 2026
vote-.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বৃহস্পতিবার শুরু হয়ে গিয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এদিন পশ্চিমবঙ্গের ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কমিশন সূত্রের খবর, এই নির্বাচনে প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার। তাঁদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

কড়া নিরাপত্তায় এবং নজরদারিতে নির্বাচন কমিশন ভোট আয়োজন করেছে। ১৫২ বিধানসভা কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ কমিশনের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভোট প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করা নির্বাচন পরিচালক সংস্থার কাছে কার্যত চ্যালেঞ্জ ছিল। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু জায়গায় গণ্ডগোল ছা|ড়া এখনও পর্যন্ত মোটের উপর নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া।

প্রসঙ্গত, প্রথম দফার ১৬টি জেলার যে ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, ২০২১ সালে এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৭৮ লক্ষ ১৫ হাজার ২৮৮ জন। গত বিধানসভা নির্বাচনে সম্মিলিত ভাবে ভোট পড়েছিল এই কেন্দ্রগুলিতে ৮৩.২ শতাংশ। চলতি বছরে এসআইআর-এর পর প্রথম দফার এই ১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। যদিও বাদ পড়ার পর ট্রাইব্যুনালে আবেদন করে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন ভোটার। পা|শাপাশি আগের তালিকা থেকে বাদ পড়েছেন আট জন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার যে ১৫২ আসনে ভোট গ্রহণ হচ্ছে সেই সমস্ত আসনগুলিতে মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলার সময় ওয়েব কাস্টিং করা হবে। ১৫২টি কেন্দ্রে নির্দল এবং নির্দিষ্ট রাজনৈতিক দল মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৬৭ জন।

Post Views: 104

Continue Reading

Previous: অন্তঃসত্ত্বা মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’! হাজিরা দিতে পারবেন না জানালেন স্বামী
Next: প্রথম দফার ভোটে শিলিগুড়িতে আন্তর্জাতিক প্রতিনিধিদের নজর, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.