Skip to content
মে 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রবিবাসরীয় দিনে বিধানগরে ফের স্ট্রংরুম সংঘাত! তুঙ্গে শাসক-বিরোধী তরজা

রবিবাসরীয় দিনে বিধানগরে ফের স্ট্রংরুম সংঘাত! তুঙ্গে শাসক-বিরোধী তরজা

Online Desk মে 3, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: গণনার কয়েক ঘণ্টা আগেও অব্যাহত স্ট্রংরুম সংঘাত! শনিবার রাত থেকেই রুমের বাইরে সংঘাতে জড়াল শাসক-বিরোধী। পরস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সামলাতে এলাকায় নামানো হয় পুলিশ ও র্যাফ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট-নিউটাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দেন।
প্রসঙ্গত, রবিবাসরীয় সকালে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে গাড়ি ঢোকা নিয়ে একইরকম উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গে তৃণমূল কর্মী, সমর্থকদের তুমুল বচসা শুরু হয়। তৃণমূলের অভিযোগ, ‘এক্স আর্মি’ লেখা গাড়িতে বিজেপি ব্যবহার করছিল। শাসক দলের অভিযোগ, এর ফলে গণনার ক্ষেত্রে টেম্পারিং করার ফলে এই কাজ করছে বিজেপি। এই ঘটনার কিছুক্ষণ পরেই ডিসিপি সাউথ কলকাতা এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন, “একটি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আর্মি লেখা একটি গাড়ি যথাযথভাবে পরীক্ষা না করেই, শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমের সামনে দিয়ে যেতে দেওয়া হয়েছে। এটি ভুয়ো খবর।” গত বৃহস্পতিবার বিকেলেই ইভিএমে কারচুপির আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কয়েক ঘণ্টার মধ্যে ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান তিনি। বৃহস্পতিবার স্ট্রংরুম বিতর্কে দফায় দফায় উত্তেজনা বাড়ে। গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তখন স্কুলের বাইরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় স্ট্রংরুম। সবকিছু নিয়ে কমিশন জানায় তৃণমূলের সংশয় সম্পূর্ণ রুপেই অমুলক। এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। পরবর্তী কালে তৃণমূল বিজেপি দুই পক্ষই কমিশনে বিষয়টি জানানোর কথা বলেন।

Post Views: 60

Continue Reading

Previous: হরিয়ানায় দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, সবুজ রেলযাত্রায় নয়া পদক্ষেপ ভারতের
Next: দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

সম্পর্কিত গল্প

Untitled.png

ভোট গণনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন, না মানলে খোয়া যাবে চাকরি!

Online Desk মে 3, 2026
Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
Capture.JPG

ভোট গণনার কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

Online Desk মে 3, 2026

You may have missed

Untitled.png

ভোট গণনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করবে না নির্বাচন কমিশন, না মানলে খোয়া যাবে চাকরি!

Online Desk মে 3, 2026
Air-India-Retrofitted-A320-neo.jpeg

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া

Online Desk মে 3, 2026
Capture.JPG

ভোট গণনার কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি!

Online Desk মে 3, 2026
gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.