পাশাপাশি দু’টি তারা
মিঠুন চক্রবর্তী
ওই যে রাতের আকাশে দুটি তারা
খুব কাছে, পাশাপাশি। এক বালিশে….
ঝুলবারান্দা থেকে রোজ মুখ তুলে দেখো
শোনো,ফুল আর জ্যোস্নার দোতারা বাতাসে
তিনপ্রহর রাত জুড়ে যেভাবে
এক সাদা পাখি
চাঁদের খাতে উড়ে উড়ে সেলাই করে রূপকথা
শুধু তারাদুটি জানে
তাদের দূরত্ব ঠিক কত আলোকবর্ষ দূর!