Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রবি লেখা
  • কবিতা : পিয়ালী গঙ্গোপাধ্যায়

কবিতা : পিয়ালী গঙ্গোপাধ্যায়

Online Desk নভেম্বর 22, 2026
পিয়ালী-গঙ্গোপাধ্যায়.jpg

যোগ

পিয়ালী গঙ্গোপাধ্যায়

কলেজ স্ট্রিটের বই পাড়ায় প্রথম যাতায়াত বাবার হাত ধরে
ঝকঝকে নতুন বইগুলোর সাথে পুরনো বইয়ের মিশেল গন্ধের প্রতি টান-
সেই স্কুল লেভেলের নিচুতলা থেকেই।
পরবর্তীকালের যাত্রা আমার মেয়ের কারণে-
ঐতিহ্য চেনানো আর নেশা ধরানোর তাগিদে !
আর এখন….. তুমি !
তোমার পাশাপাশি হাঁটতে হাঁটতে সবকিছু
আবার অন্যরকমে দেখছি….জানছি….চিনছি….
কলেজস্কয়্যারের জল থেকে উঠে এসে ভিজে গায়ে সামনে দাঁড়ায় আমাদের কবিতা ! বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের অলিতে গলিতে, প্রেসিডেন্সির ফুটপাত দিয়ে হাত ধরাধরি করে ঘুরেফিরে বেড়ায় আমাদের গল্প…..উপন্যাস !

ওয়ান্স আপন্ এ টাইম-
আমার পিসির বাড়ি ছিল আমহার্স্ট স্ট্রিটে,
ছুটিছাটায় ওখানে গেলে তুতো ভাইবোনেদের নিয়ে পিসি চলে আসতো এখানে,
কেউ সুইমিং পুলে ঝাঁপাত, কেউ কেউ ফুটবল বা ব্যাটবল নিয়ে, আবার কারওদের ব্যাডমিন্টনের কক্ হারানোর শোক…..
তবে আমি এসব কিছুই করতাম না
চুপচাপ বেঞ্চে বসে পিসির আঁচলের খুঁট ধরে সবাইকে দেখতাম আর কোলের পুতুলটাকে শক্ত করে ধরে ভাবতাম- আমি যে খেলাগুলো করি সেগুলো তো আর এখানে করা যায় না……..
কিছুক্ষণ হয়ে গেলেই আমার কেমন যেন মনকেমন করত……ঘুম পাড়িয়ে আসা পুতুলদের জন্য……রান্নাবাটির সংসারের জন্য…..আর-
পড়তে পড়তে বালিশের তলায় রেখে আসা অসমাপ্ত বইটার জন্য……

পিসি বোধহয় বুঝতে পারত আমায়,
তাই সন্ধের আগেই সবাইকে ধমকেধামকে বাড়িমুখো করাত ।
কিন্তু, তখন এখান থেকে আজকের মতো কোনো কবিতা আসেনি আমার !
আচ্ছা ? সেই খেলনাপাতির সাজসরঞ্জামে তখন “তুমি”টা ছিলে না বলেই কি ?
তবে আজও, সংসার থেকে বেশিক্ষণ দূরে থাকলে আমার সেই মনকেমনটা করে,
আর আমার রক্তমাংসের পুতুলটাকে এখনও ওইভাবেই আঁকড়ে থাকি ।

বাবাকে দেখতাম বাসে ওঠার আগে পান কিনতে, দোকানটা ঠিক কোনখানে এখন আর সেটা মনে নেই
বাবার গোপাল-সুরভি-চমনবাহারের নেশা আর আমার জন্য মিষ্টিপান…..
কতরকমের রঙিন মশলাদার সেই রসালো স্বাদ !
আর দুটো পান থেকেই কি সুন্দর সুবাস……
তোমাকেও দেখি, মোহিনীমোহনের চৌমাথার দোকানদারকে বলতে-
একটা ষাট-সুরভি-চমনবাহার আর একটা মিঠেপাতায় সাদা পান বানাও……
এখন আর ছোটোবেলার মতো ওই অত অত মিষ্টি মশলা ভালো লাগে না,
আসলে আজ আমার সাদাপান আর ওই তখনের মিঠেপানের ফারাকের মাঝে-
তোমার ঠোঁট দুটো আছে যে, মিষ্টত্বের ব্যালেন্সে!

ফেরার সময়, বাবা আর আমি দুশো’ঊনিশের অপেক্ষা করতাম
এখন তুমি-আমিও ওই বাসটার জন্য সেই একই জায়গায় দাঁড়াই
তফাত শুধু-
আমি আর বাবা বাসের সিটে পাশাপাশি বসতাম আর এখন সিটে আমি একা,
বাসের জানলা দিয়ে তোমায় দেখি-
তুমি আমার দিকে চোখের ইশারায় সি’অফ্ করে এম’জি’রোড পেরিয়ে ওইদিকের বাসস্ট্যান্ডে চলে যাচ্ছ……

তবে একটা ব্যাপার কিন্তু সেইদিনের মতো আজও পুরোপুরি এক
বাসটা সেদিন আমাকে আর বাবাকে যেখানে নামাতো-
আজও সেই একই জায়গায় আমাকে পৌঁছয়।

Continue Reading

Previous: কবিতা : মিঠুন চক্রবর্তী
Next: কবিতা : শিবানী বাগচী

সম্পর্কিত গল্প

Poets-of-the-Serene-Literary-Garden.png

উত্তর ভারতের মহীয়সী নারী কবি

Online Desk নভেম্বর 22, 2026
গদ্রবঙ্গার-অভিশাপ.jpg

ধারাবাহিক : গদ্রবঙ্গার অভিশাপ

Online Desk নভেম্বর 22, 2026
কল্লোল-চক্রবর্তী.jpg

গল্প – কল্লোল চক্রবর্তী

Online Desk নভেম্বর 22, 2026

You may have missed

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-38.webp

বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার বসবে বজরংবলীর মূর্তি, ২৭ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk নভেম্বর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.