তালসারিতে
সত্যপ্রিয় মুখোপাধ্যায়
তালসারিতে রাত্রি নামে জলের ওপর
আকাশ জুড়ে লক্ষ লক্ষ মেঘের টোপর।
জলের ঘরে দরজা খুলে একটা শামুক,
সঙ্গীবিহীন বন্দী এবং ব্যর্থ কামুক।
ধুঁকছে একা– ক্ষয়ধরা নীল জলের বনে,
একলা বসে মৃত্যুকালীন প্রহর গোনে।
আর এক ঘরে ঘরভাসানী এক শামুকী,
শামুক পেয়ে ঘর বেঁধেছে দিব্যি সুখি।
তালসারিতে রাত্রি নামে জলের ওপর,
আকাশ জুড়ে লক্ষ লক্ষ মেঘের টোপর।