কোন ভাঙনের পথে এলাম
মৌলি বর্মন
কতবার মন ভাঙতে চেয়েছে ভাঙন ছুঁয়েছে মনও
কিন্তু মন ভাঙতে পেরেছি কি?
ভাঙলে মন আর জুড়তো না
একটা বিশ্বাস,একটা সম্পর্ক, একটা ঘর নিয়ে যেন একটা মনের হাট!
ভাঙলে মন এতো অহংকারে থাকতো না
মন জানে যে ভাঙনের পথে এসেছি সেই ভাঙনের শরীরেই জড়িয়ে আছে
অতীতের হাজারো সঞ্চয় করা স্মৃতি
আসলে বড্ড বোকা মন
সারা জীবন ধরে শুধু ভালবেসেই ঠকলো আর সেই ভালো বাসা নিয়েই বাঁচতে লিখলো সে।