আলো
সৌমিত বসু
ঠাকুরকে বেনারসি পরিয়ে দিতে দিতে
পটিদার ভাবে
কতো তারিখে যেন বিসর্জন?
মেয়েকে বিয়েতে দেওয়া
ডোরাকাটা সুতির শাড়িটা
কষ্ট দেয় অনেক গভীরে।
এবার পুজোয় এলে
এই বেনারসি
সোনার মেয়ের গায়ে
পটিদার ভাবে।
জলে ঝাঁপ দিয়ে শাড়িটুকু খোলা
তুলি হাতে ঝাপসা চোখের জল।