ভেতরের ঘর
সুচিতা সরকার
সদর দরজায় কেউ কড়া নাড়লেই
চিনচিনে ব্যথাগুলো
ভেতরের ঘর থেকে উঁকি মারে।
কাউকে এসে বসতে দেখলেই
ওরা অস্থির হয়ে ওঠে—
অতিথি…
সব্বাই দুদিনের অতিথি।
ভেতরের ঘরের অধিকার
অতিথিদের কখনওহয় না ।
তবু ওরা প্রতিবার অপেক্ষা করে—
যদি কেউ সত্যিই আসে
এই বাড়িটাকে
আপন করে নিতে।