Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিস্কুটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ বিজেপি শাসিত ওড়িশায়

বিস্কুটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ বিজেপি শাসিত ওড়িশায়

Online Desk এপ্রিল 17, 2026
harras.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা বিজেপিশাসিত ওড়িশায়। বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করল এক ব্যক্তি। বুধবার ঘটনাটি ঘটেছে সে রাজ্যের সুন্দরগড় জেলায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ৫৭ বছর বয়সী অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সত্যবান সিং। বুধবার শিশুটির মা ও বাবা মহুয়া ফুল আনতে জঙ্গলে গিয়েছিলেন। তখন বাড়িতে একা ছিল সে, সেই সময় তাকে বিস্কুট খেতে দেয় সত্যবান। এর পর নিজের বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি কান্না শুরু করলে অভিযুক্ত ভয় পেয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে শিশুটির বাবা মা বাড়ি ফিরে তাকে ভীত ও সন্ত্রস্ত অবস্থায় দেখে। কী হয়েছে তা জানতে চান তার মা। পাঁচ বছরের শিশুটি ঘটনার বর্ণনা দেয়। এরপর নির্যাতিতা শিশুর পরিবার গ্রামের লোকজনকে বিষয়টি জানায়। গ্রামের প্রধানকেও জানানো হয় ঘটনার কথা। পরে একটি সভা করে অভিযুক্তকে ডাকা হয়। কিন্তু সেখানে কোনও সমাধান মেলেনি।

এরপর নির্যাতিতার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে প্রথমে আটক করে। জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে পেশ করা হলে অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অন্য দিকে মেডিক্যাল পরীক্ষার জন্য শিশুটিকে সুন্দরগড় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা যৌন অত্যাচারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা শিশু সুরক্ষা কেন্দ্র এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। নির্যাতিতার কাউন্সেলিং চলছে। এক পুলিশ আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এটি ঘটেছিল ১৫ এপ্রিল। অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। নির্যাতিতা ও অভিযুক্ত উভয়ের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।’

Post Views: 131

Continue Reading

Previous: মহিলা সংরক্ষণ সংক্রান্ত পুরনো আইন কার্যকর করে দিল মোদী সরকার
Next: পোলিং অফিসার নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনকে তীব্র সমালোচনা কলকাতা হাইকোর্টের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.