Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মাদকমুক্ত বাংলা গড়তে জিরো টলারেন্স, ৮ দিনে ১০১ কোটির মাদক নষ্ট করল প্রশাসন

মাদকমুক্ত বাংলা গড়তে জিরো টলারেন্স, ৮ দিনে ১০১ কোটির মাদক নষ্ট করল প্রশাসন

Online Desk নভেম্বর 8, 2026
New-Project-2026-11-08T132156.079.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: মাদকের বিরুদ্ধে লড়াইয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। মাদকমুক্ত বাংলা গড়তে জিরো টলারেন্স নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত ৮ দিনের অভিযানেই তার ছবিটা স্পষ্ট। বালুরঘাটে গিয়ে নিজে হাতে মাদক নষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকে জেলায় জেলায় চলছে লাগাতার অভিযান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সোশাল মিডিয়ায় জানিয়েছেন, গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রশাসন কী করেছে। সেই হিসাব অনুযায়ী, এই ৮ দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। উদ্ধার হয়েছে আরও ৬৪ কোটি টাকার মাদক। গ্রেপ্তার হয়েছেন ৩৭৮ জন।বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধেও অভিযান চলেছে। মোট ৩০০ বিঘা জমির গাঁজা নষ্ট করা হয়েছে। যার পরিমাণ আনুমানিক ১০ হাজার কেজি। এই ঘটনায় ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রায় ১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানের জন্য পুলিশকর্মীদের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসন শুধু ধরপাকড়েই থেমে থাকছে না। মাদকের ক্ষতিকর দিক নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজও চলছে সমান তালে। ইতিমধ্যে রাজ্যজুড়ে ২১৫টি মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ, পাড়া – সর্বত্রই এই প্রচার চলছে।

প্রশাসনের মতে, মাদক শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটা সামাজিক নিরাপত্তারও প্রশ্ন। মাদকের নেশা পরিবার ভাঙছে, পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করছে। নেশার টাকা জোগাড় করতে বাড়ছে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ। সীমান্ত এলাকায় মাদক পাচারকে ঘিরে তৈরি হচ্ছে অপরাধের নেটওয়ার্ক, যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি।

মেয়েদের নিরাপত্তা, রাস্তাঘাটে সুরক্ষা, কর্মক্ষেত্রে শান্তি – সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে মাদকের সমস্যা। তাই মাদক রুখতে পারলে সমাজ অনেক বেশি নিরাপদ হবে বলে মনে করছে সরকার। মুখ্যমন্ত্রীর বার্তা পরিষ্কার – মাদক কারবারিদের কোনও রেহাই নেই। পাশাপাশি, যাঁরা নেশায় জড়িয়ে পড়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে সচেতনতা আর পুনর্বাসনের দিকেও জোর দিচ্ছে প্রশাসন।

Continue Reading

Previous: পটলের দরমা রেসিপি: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অসাধারণ পদ :
Next: কবিতা

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-09T172236.499.webp

আদালতের চাপে নতি স্বীকার এসএসসির, চাকরি ফিরে পাচ্ছেন ৭৯ শিক্ষক

Online Desk নভেম্বর 9, 2026
1000405666.webp

কালীঘাটে পুলিশকে মারধরের অভিযোগে ‘জিরো টলারেন্স’, কাউকে রেয়াত নয়: মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T163030.260.webp

“দানবদের বধ করো মা”, দেবীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ, নিশানায় শাসক শিবির

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.