পেঁচার জীবন
নরেশ দাস
পেঁচার ডানায় ভর করেছে সময়,
স্বদেশ যেন শ্মশান-চুল্লির দেশ।
গঙ্গার বুকে দিকে দিকে শব-মিছিল,
শেয়াল-কাকে নেই কোন বিদ্বেষ।
পেঁচার ডানায় ভর করেছে বাণী–
প্রজার কোন স্বপ্ন থাকতে নেই,
রাজার মনের স্বপ্নবাণী শুনে–
আগে বাড়ে – স্বদেশ, গুণী-মানী।