Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মমতার বহিরাগত তত্ত্ব সত্য! কালিয়াচক কাণ্ডে মিম নেতা গ্রেফতারে সিআইডিকে কৃতিত্ব

মমতার বহিরাগত তত্ত্ব সত্য! কালিয়াচক কাণ্ডে মিম নেতা গ্রেফতারে সিআইডিকে কৃতিত্ব

Online Desk এপ্রিল 3, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে উত্তাল হয়েছিল মালদার মোথাবাড়ি। বুধবার রাতে এসআইআরের কাজে যাওয়া জুডিশিয়াল অফিসারদের রাতভর আটকে রেখেছিল বিক্ষুব্ধ জমতা। বাংলায় ভোটের দোরগোড়ায় এমন অবস্থায় কমিশন দিশেহারা হয়েছিল। কালিয়াচকের ঘটনায় গ্রেফতার হয়েছেন মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলছিলেন, এই কাজ বহিরাগতদের। শুক্রবার মোফাক্কেরুল ইসলামের গ্রেফতার, মমতার বহিরাগত তত্ত্বকেই প্রমাণ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কালিয়াচকে অশান্তির ঘটনায় অভিযুক্ত মিম নেতা মোফাক্কেরুল ইসলাম পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন। এর নেপথ্যে অবশ্য সিআইডি-কে কৃতিত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ-কে খোঁচা দিয়ে বললেন, ”আসল কালপ্রিটকে গ্রেফতার করেছে সিআইডি। এনআইএ-র আগে রাজ্যের গোয়েন্দা সংস্থা এই কাজ করে ফেলল। এখন তো আমাদের হাতে কিছু নেই। তবু আমাদের অফিসারার দক্ষতার সঙ্গে কাজ করেছেন।”
জোরকদমে ভোট প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জনতার উদ্দেশে তিনি বলেন, ‘মালদহে যারা সেদিন অশান্তি করেছিল, জুডিশিয়াল অফিসারদের আটকে রেখেছিল, সেটা খুবই অন্যায় হয়েছে। কিন্তু এই অশান্তির পিছনে যারা দায়ী, যে মূল অভিযুক্ত তাকে কিন্তু ধরেছে আমাদের সিআইডি। বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালাচ্ছিল, মুম্বই থেকে এসেছিল। আমি বলেছিলাম, বহিরাগতদের ঢুকিয়ে এখানে অশান্তি করানো হয়েছে। গ্রেফতার তো হল মিমের নেতা।”

Post Views: 120

Continue Reading

Previous: ভোটের দিন সরকারি-বেসরকারি সব কর্মীর সবেতন ছুটি, নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের ! অমান্য করলেই শাস্তি
Next: বায়ু দূষণের জেরে ব্যাহত জনজীবন; কি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র জানতে চাইল গ্রিন ট্রাইব্যুনাল

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.